জামায়াতের আজকের সমাবেশ স্থগিত

পুলিশের অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠেয় পূর্বঘোষিত আজকের সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৬ আগস্ট) দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শুক্রবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় জামায়াত।

এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে তত্ত্বাবধায়ক সরকার ও আটক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে সমাবেশের কর্মসূচি দিয়েছিলো দলটি। তখনও পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা জানায়। ডিএমপির কাছে এ নিয়ে আবেদন জানানো হয়। কিন্তু পুলিশের অনুমতি পায়নি দলটি।

বেলা ১১টার দিকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেয় দলটির নেতারা। প্রশাসন ও পুলিশের সহায়তা কামনা করা হয় সংবাদ সম্মেলনে।