পান্না কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৩৪

সাবেক সংসদ সদস্য ও বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

প্রেস উইং থেকে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে এদিন রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক পান্না কায়সার।

তিনি শহিদ বুদ্ধিজীবী শহিদুল্লা কায়সারের সহধর্মিণী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।