নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

২০

চোটের কারণে প্রায় ৫ মাসের অপেক্ষা শেষে অবশেষে পিএসজির জার্সিতে শুরুর একাদশে খেলতে নেমেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে জেওনবাকের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়াড প্রধান স্টেডিয়ামে জেওনবাকের মুখোমুখি হয় ছন্দহীন থাকা পিএসজি।

এদিন প্রথম একাদশে থাকা নেইমার ম্যাচের ৪০তম মিনিটের মাথায় গোল করে দলকে লিড এনে দেন।

১-০ গলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফরাসি ক্লাবটি।

বিরতির পর ম্যাচের ৮৩তম মিনিটে নেইমারের গোলেই ব্যবধান দ্বিগুন হয়।

আর ম্যাচের ৮৮তম মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন সদ্য রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা তারকা ফরোয়ার্ড মার্কো আসেনসিও।