তারেক-জোবায়দার রায়ের সাথে নির্বাচনের সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক প্রতিহংসা থেকে হয়নি। এই রায়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এ সময় তারেক রহমান ও জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

হাছান মাহমুদ জানান, রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ শেখ হাসিনাকে কতটা ভালোবাসে।

আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে মানুষ চায়, সেটা গতকালকের সমাবেশে মানুষের উৎসাহে প্রমাণিত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।