বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই : তথ্যমন্ত্রী

১০০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। শিষ্টাচার না থাকায় তারা অন্য দলের শিষ্টাচার বোঝে না।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়। যা বিএনপির ক্ষেত্রে সম্ভব হয় না বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

বিএনপি একটা সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি বলেন, কয়দিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল উল্লেখ করে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।