রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন: সিইসি

৬৩

চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

পিটার হাসের বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, (সমস্যা সমাধানে) রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সংকটগুলো আসলে রাজপথে মিমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সংকট নিসনের চেষ্টা করা উচিত।

এর আগে বেলা সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।