কক্সবাজারে পৌঁছেছেন রাষ্ট্রপতি

৩৭

 

রাষ্ট্রপতি মো. সাহাবদ্দিন দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন। তিনি রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্যসহ ৩০ জন্য সফর সঙ্গী রয়েছেন।

সফরকালে রাষ্ট্রপতি সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন। এছাড়া তিনি রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন।

এদিকে রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে সক্রিয় রয়েছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা।