জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী

৬৩

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

এর আগে, এদিন সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

পরে বেলা ১১টায় সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।