সেনেগালে বাস উল্টে প্রাণ গেল ২৩ জনের

২২

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে বলেন, একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আর এতেই ২৩ জন নিহত হন। আহতদের লোগার হাসপাতালে এবং মৃতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন।

চলতি বছর দেশটিতে ইতোমধ্যেই যাত্রীবাহী বাসের সঙ্গে যুক্ত দুটি বড় দুর্ঘটনা ঘটে। এতে প্রথম দুর্ঘটনায় প্রায় ৪০ জন নিহত হন। আর দ্বিতীয় দুর্ঘটনায় নিহত হন ২০ জন।