ক্ষমা চেয়ে অভিযোগ থেকে অব্যাহতি পেলেন কক্সবাজারের জেলা জজ

৩৮

কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে বিচারিক আদালতে জেলা জজ কোর্ট থেকে পাওয়া ৯ আসামির জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ জুন কক্সবাজারের জেলা ও দায়রা জজকে তলব করেছিলেন হাইকোর্ট। পরে আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি।