বাংলাদেশের নৌ খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারা আমাদের নৌ খাতের অগ্রগতি নিয়ে আশাবাদী। তারা বাংলাদেশে বিনিয়োগ করতেও আগ্রহী।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন। বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন পিটার হাস। আর পায়রা বন্দরে মার্কিন বিনিয়োগের সুযোগ আছে বলে তাকে জানানো হয়েছে।

এক্ষেত্রে, মাতারবাড়ি ও পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।