প্রধানমন্ত্রীর সঙ্গে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসানের সাক্ষাৎ

৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নেত্রকোণা-৪ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সিনিয়র সচিব এবং দলের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান।

শনিবার (২২ জুলাই) সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাজ্জাদুল হাসান।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ১১ জুলাই মারা যান রেবেকা মমিন। তার মৃত্যুতে ১৫ জুলাই শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।