ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

৩৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বর্তমান সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা।

গত মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করে ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

প্রচণ্ড জ্বর নিয়ে বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কিছু নাটক এবারে ঈদে প্রচার করা হয়। ঈদে প্রচারিত নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক এই তালিকায় রয়েছে।