সেল্টা ভিগোর ১৮ মিনিটের ঝড়ে উড়ে গেলো রোনালদোর আল নাসর

২৭

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল-নাসরের আবদুল্লাহ আল আমরি। ৫৭তম মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন গয়েল অ্যালন্সো। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জর্গেন লারসেন। লারসেন এরপর আরো একটি গোল করেন। সেল্টা ভিগোর হয়ে জোড়া গোল করেছেন মিগুয়েল রদ্রিগেজও।

৭৫ মিনিটে ৫-০ গোল হজম করার পর একটি গোলও পরিশোধ করতে পারেনি আল-নাসর। ফলে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সৌদি ক্লাবটির।