বিএনপির ১ দফা দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

২৬

বিএনপির একটি নির্বাচিত সরকারের পদত্যাগের ১ দফা দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ জুলাই) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যানে ১ দিনে ১ লক্ষ গাছ রোপন ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করে না। তাই বিএনপি’সহ যেসব বিরোধী দল সরকারের পদত্যাগের দাবি করছে তা স্বপ্নই রয়ে যাবে।

এ সময় আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান কৃষিমন্ত্রী।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।