টাইগারদের ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা

৩১

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আফগানরা।

এদিন টস জিতে ব্যাটিং নেমে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়ে আফগানিস্তান।

ওপেনা হজরতউল্লাহ জাজাই ব্যক্তিগত ৮ রান করে নাসুমের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। ইনিংসের চতুর্থ ওভারে আফগান শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন। আর এক ওপেনার গুরবাজ ১৬ রান করে তাসকিনের বলে বিদায় নেন। এরপর শরিফুল ফেরান ইব্রাহিমকে ৮, ও সাকিব ফেরান করিম জানাতকে ৩ রানে। ৭.৪ ওভারে দলীয় ৫২ রানে চার উইকেট হারায় আফগানরা।

এরপর দলকে একাই টেনে নেন অভিজ্ঞ নবী। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে তিনি দলকে শক্ত পুঁজির দিকে নিয়ে যাওয়ার বুনিয়াদ গড়েন। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ ফিরলেও আজমতুল্লাহর সাথে জুটি বেঁধে একপাশ আগলে রাখেন নবী। ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে আজমাতুল্লাহ সাজঘরে ফিরলেও অপরাজিত ছিলেন নবী। ৪০ বলে তিনি করেছেন ৫৪ রান।

এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।