তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না : তথ্যমন্ত্রী

৩৭

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদের সংলাপের জন্য ডেকেছি। তাদের তো সংলাপের জন্য ডাকা হয়নি।

এ সময় আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন পায়নি।

তথ্যমন্ত্রী বলেন, ইসি স্বাধীনভাবে কাজ করে। তাই, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ইসি আমন্ত্রণ জানিয়েছে। তারা ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করবে।

হাছান মাহমুদ বলেন, ইইউ দল নানা বিষয় পর্যবেক্ষণ করবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে।