অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

৬৫

দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, তাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে। কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে।

প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময়, ফিলিস্তিন প্রসঙ্গে বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলা দেশগুলো নীরবতাকে ‘হতাশাব্যাঞ্জক’ বলে উল্লেখ করেন মন্ত্রী।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে অপরাজনীতি করে, তা ইইউ রাষ্ট্রদূতের মুখ থেকেই বেরিয়েছে। উনারা (বিএনপি) যাদের কাছে গিয়ে বারবার ধরনা দেন, তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও এগুলো করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে।