সুইডেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানিয়েছে বাংলাদেশ

৭০

সুইডেনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে নিন্দা জানানো হয়েছে এবং জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ কে আব্দুল মোমেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আমরা মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম এবং আমরা এই বিষয়ে নিন্দা জানাই।

সেই সঙ্গে আমরা দাবি করি, তারা যেন ওই লোককে শাস্তি দেয়।