৬৯.৪ মিলিয়নে ম্যানইউতে ম্যাসন মাউন্ট

১৯

চেলসির সঙ্গে চুক্তির মেয়াদের আর এক বছর বাকি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাসন মাউন্টের। কিন্তু তার আগের ব্লুজ শিবির ছাড়তে যাচ্ছেন তিনি। ৬৯.৪ মিলিয়ন ডলারে তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য আর ৬.৩ মিলিয়ন ডলার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

জানা গেছে, আগামী সপ্তাহে ম্যানইউতে তার মেডিকেল সম্পন্ন হবে।

মাউন্টের জন্য চেলসি শুরুতে দাম হাঁকিয়েছিল ৭০ মিলিয়ন পাউন্ড। আর ইউনাইটেড প্রথমে ৪০ মিলিয়ন, পরে ৫০ মিলিয়ন এবং এরপর ৫৫ মিলিয়ন পাউন্ড অফার করে। কিন্তু চেলসি তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৫৫ মিলিয়ন পাউন্ড তথা ৬৯.৪ মিলিয়ন ডলারেই তাকে ছেড়ে দিলো ব্লুজরা।

উল্লেখ্য, শৈশবের ক্লাব চেলসির হয়ে মাউন্ট ১৯৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৩টি। ২০২১ সালে থমাস টাচেলের তত্ত্বাবধানে জেতা চ্যাম্পিয়নস লিগের দলেও ছিলেন তিনি। এছাড়া চেলসির হয়ে তিনি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং উয়েফা সুপার কাপও জিতেন।