অনিয়ম হলে ভোট বন্ধ, ঢাকা-১৭ আসনের প্রার্থীদের সাথে বৈঠকে সিইসি

৩৫

অনিয়ম হলে পুরো ভোট বন্ধ করা হবে। আচরণবিধি কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের সতর্ক করে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৭ জুন) সকালে নির্বাচন ভবনে প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এমন পরিবেশ থাকতে হবে।

ঢাকা-১৭ আসনে ভোট ব্যালটে হবে জানিয়ে সিইসি বলেন, ব্যালটে ভোট জটিল হতে পারে, তবে নির্বাচন কমিশন তা কঠোরভাবে মনিটরিং করবে।

সহিংসতা হলে ভোট বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।