পরীমণিকে নিয়ে অপুর মন্তব্য

১৮

বর্তমান সময়ে বেশ আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজ ও নায়িকা পরীমণি। বেশ দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনের টানাপড়েন চলছে।

এর মধ্যেই রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ্যে আসায় তাদের দ্বন্দ্ব যেন আরও গভীরে জড়ায়। যার ফলস্বরূপ বর্তমানে বিয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

এমন পরিস্থিতিতে পরীমণির পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এক প্রশ্নের জবাবে পরীমণিকে ভুল না বোঝার আহ্বান জানান অপু বিশ্বাস। এ অভিনেত্রী বলেন, ‘পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অপুর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

পরীমণিকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বলেন অপু। এ অভিনেত্রী বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরো ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে।’