‘নির্বাচনকালীন সরকার কখন হবে ঠিক করবেন প্রধানমন্ত্রী’

২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। তবে তিনি প্রয়োজনমতো ক্যাবিনেট গঠন করতে পারেন বলেও জানান আইনমন্ত্রী।

এ সময় পব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।