শপথ নিলেন এরদোয়ান

৩৬

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার স্থানীয় সময় দুপুরে শপথ নেন এই বর্ষীয়ান নেতা।

শপথ অনুষ্ঠানে এরদোয়ান বলেছেন, ‌তিনি সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র ও আতাতুর্কের মূলনীতি মেনে চলবেন। তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নীতিও মানবেন।

আজকেই মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করবেন এরদোয়ান।

এ সময় তার শপথ গ্রহণের অনুষ্ঠান তুরস্কের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রাচার করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩টি দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ মে দ্বিতীয় দফা ভোটে এরদোয়ান ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।

সূত্র: আল জাজিরা