পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

২৯

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। আজ রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক এবং খাইবার পাখতুনখোয়াসহ বেশ কিছু অঞ্চল।

এ ছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লি, কাশ্মীরসহ বেশ কয়েকটি অঞ্চলেও।

রবিবার সকালে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে পাকিস্তান

আবহাওয়া অধিদপ্তর বলেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।