ইমরান খানকে গ্রেফতার বেআইনি, মুক্তির আদেশ সুপ্রিম কোর্টের

১০৪

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাকে মুক্তি দিতে বলা হয়েছে।

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ এই তিন বিচারপতির সমন্বয়ে গঠিত এক বেঞ্চ বৃহস্পতিবার (১১ মে) এই রায় দেয়।

তবে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে তাকে হাজির হয়ে রুজু করতে বলা হয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বুধবার আল-কাদির ট্রাস্ট মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।