ইমরান খান ৮ দিনের রিমান্ডে

১১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মে) পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা শুনানির শুরুতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানের ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে ইমরান খানের আইনজীবী খাজা হারিস এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি এনএবির আওতার মধ্যে পড়ে না। এছাড়া এনএবি এখনও মামলার প্রতিবেদন প্রকাশ করেনি।

এর আগে, মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে পুলিশ জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।