রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন আলোচিত এসপি জাহাঙ্গীর

১১০

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন পুলিশ সুপারএস এম জাহাঙ্গীর আলম সরকার। তিনি ২০১৯ সালে ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার সময় সেখানকার এসপি ছিলেন। সে সময় ফেনী থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ সদরদপ্তরে আনা হয়েছিল।

বুধবার (৩ মে) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

চিঠিতে এসপি জাহাঙ্গীর আলম সরকারকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এস এম জাহাঙ্গীর আলম সরকারের এ পদে পদায়নের জন্য সানুগ্রহে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এপিএস হিসেবে এ পদে ছিলেন নাহীদ পারভীন।