দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানইউ

২০

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েও জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যাচের সপ্তম মিনিটেই জ্যাদন সানচোর গোলে লিড নেয় ম্যানইউ। আর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মার্কাস রাশফোর্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

কিন্তু বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। ৫৬ মিনিটে পেদ্রো পোরো গোল করে ব্যবধান কমান। আর ৭৯ মিনিটে সন হিউং-মিন গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ৩১ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৩ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে পঞ্চম স্থানে। সমান ম্যাচ থেকে ষষ্ঠ স্থানে থাকা অ্যাস্টন ভিলার সংগ্রহও ৫৪।

অবশ্য এক ম্যাচ কম খেলা লিভারপুল পরের ম্যাচে জয় পেলে টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে উঠে যাবে চতুর্থ স্থানে।

আইকে