জাপানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

১১৭

জাপানে চার দিনের সফরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে দেশটি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সফর গেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১৫ দিনের সরকারি সফরে তিন দেশ সফর করবেন। প্রথমে তিনি টোকিওতে যাত্রাবিরতি করবেন, এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।

জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

আইকে