২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। এ পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় আগষ্টের মাঝামাঝি বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী।

আইকে