অতি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.২

৩৫

চুয়াডাঙ্গায় গত ১০ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে আজ। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়।

এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

আইকে