‘পৌঁছে গেছে, লিটন দা!’

২৪

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল মাতাতে রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা ছাড়েন বাংলাদেশি তারকা ওপেনার লিটন কুমার দাস। কলকাতা শহরে পৌঁছে যান রাতেই। আজ লিটনকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের কয়েকটি ছবি আপলোড করেছে কেকেআর। ক্যাপশনে লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’

এর আগে রবিবার সন্ধ্যায় কলকাতার বিমানে ওঠেন লিটন।

এবারই প্রথম আইপিএলে টাইগার ওপেনার লিটন দাস। মিনি নিলাম থেকে ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় শুরু থেকে কলকাতার স্কোয়াডের সঙ্গে থাকতে পারেননি লিটন।

এদিকে, আইপিএলের চলতি ষোড়শ আসর শেষ হবে ২৮ মে। লিটন অবশ্য আইপিএলের পুরো আসর শেষ করে আসতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন।

আইকে