নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট বিলুপ্ত করলো থাইল্যান্ড

২২

পার্লামেন্ট বিলোপের মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে থাইল্যান্ড। আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে সাধারণ নির্বাচন।

সোমবার (২০ মার্চ) এ ইস্যুতে ডিক্রি জারি করেন দেশটির রাজা।

সে অনুসারে, ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে ৭ বা ১৪ মে।

বলা হচ্ছে, এবারের ভোটে শক্ত প্রতিরোধের মুখে পড়বে সেনাশাসক প্রয়ুথ চান ওঁচার দল।

আইকে