রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের আপিল চেম্বারেও খারিজ

৫২

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের আপিল চেম্বারেও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী এম এ আজিজ খান। আর রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এসকে মের্শেদ।

এর আগে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন নিয়ে পৃথক যে দুটি রিট হয়েছিল, তা সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

আইকে