প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে দ.আফ্রিকা

২৫

শট খেলছেন ফাপ ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা রীতিমতো ছন্নছাড়া ব্যাটিং করে। ছন্দহীন ব্যাটিংয়ে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি সফরকারী শ্রীলঙ্কা।

১৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন হাশিম আমলা, ফাপ ডু প্লেসি, কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স।

ব্যাট হাতে আমলা ৭১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন। ৬৮ বলে ৫ চারে অপরাজিত ৫৫ রান করেন ফাপ ডু প্লেসি। ৪০ বলে ৩৪ রান করেন ডি কক। আর ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩০ রান করেন ডি ভিলিয়ার্স।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রান করেন কুশাল মেন্ডিস। ৯৪ বলে খেলা তার এই ইনিংসে ১০টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। ৫৫ বলে ১ চারে ২২ রান করেন দিনেশ চান্দিমাল। ১৭ রান করেন নুয়ান কুলাসেকারা এবং ১০ রান করেন আসেলা গুনারতেœ। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং ওয়েন পার্নেল ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ক্রিস মরিস। ১টি উইকেট নেন কাগিসু রাবাদা।