শেরপুরের শ্রীবরদীতে আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার শীত বস্ত্র বিতরন

৪০

ছবিঃ বক্তব্য রাখছেন সংস্থার চেয়ারম্যান ইমরান খান।

প্রিয়আলো ডেস্কঃ গত চার বছরের ধারাবাহিকতায় এ বছরও অত্যন্ত সফলতার সাথে ১২/০১/২০১৭ খ্রিস্টাব্দ তারিখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার এপিপিআই স্কুল মাঠে সকাল ১১ ঘটিকায় আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান  ইমরান খানের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান, থানা নির্বাহী অফিসার, শ্রীবরদী পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ইউপি মেম্বারসহ এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  এক হাজার কম্বল বিতরন করা হয়।সংস্থার পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারন সম্পাদক মাসুম ইবনে মাহবুব।

উপজেলার এপিপিআই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় “সচেতন ছাত্র সমাজ” এবং “স্বপ্নায়ন” নামের দু’টি স্থানীয় সামাজিক সংগঠনের সহায়তায়-  “আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা” নামের একটি বেসকারি সংস্থার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এক হাজার হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এক/একাধিক করে কম্বল বিতরন করা হয়।

 

এ উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। সভায় সভাপতিত্ব করেন “আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা'”র সভাপতি  ইমরান খান।

কম্বল জড়িয়ে দিচ্ছেন আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মাসুম ইবনে মাহবুব।

সংস্থাটির এডমিনিস্ট্রেটর মোস্তুফা কামাল ত্বহা’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরল ইসলাম হিরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম, পৌর সভার মেয়র আবু সাইদ এবং সংস্থার সাধারন সম্পাদক মাসুম ইবনে মাহবুব।উল্লেখ্য, সংস্থার কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক তাঁর অসুস্থতার জন্য উক্ত শীত বস্ত্র বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে পারেননি।

বিশেষভাবে সহযোগিতা করেন স্থানীয় ছাত্র সংগঠন “শ্রীবরদী সচেতন ছাত্রসমাজ” এর রুকুনজ্জামান,মুইন আল ইয়ামীন,সাইফুল ইসলাম টুটুল এবং “স্বপ্নায়ন” এর মুজাহিদুল ইসলাম জিহাদ,হ্রদয়,আরিফুল ইসলাম রনি।এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

কম্বল বিতরনের এক মুহূর্তে ক্যামেরাবন্দি হন-সংস্থার চেয়ারম্যান ইমরান খান এবং সাধারন সম্পাদক মাসুম ইবনে মাহবুব এবং সংস্থার এডমিনিস্ট্রেটর সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ নিশাত হাকিম,  দপ্তর ও প্রচার সম্পাদক সৈয়দ মুকতাদি্‌র , উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি এস এম সিরাত্ব এবং মোঃ আলম খান, সহ সভাপতি রুবেল খান এবং জহিরুল ইসলাম।

সংস্থার সভাপতির সাথে কম্বল দিচ্ছেন সংস্থার সদস্য সচিব সাদাদ আহমেদ এবং অন্যান্য সদস্যবৃন্দ

সংস্থার সদস্য হিসেবে ছিলেন- সাদাদ আহমেদ, রাকিব আহমেদ, রেজোয়ান চৌধুরী, কাওছার ফাহাদ, জুয়েল ভাণ্ডারী, ওমর ফারুক, আব্দুস সালাম, তরিকুল ইসলাম, মোঃ হযরত আলী,  নাঈম,  মাহবুব, তানজিম, মোঃ আরিফ, রিফাত, সাব্বির, আরিফ জুয়েল সহ আরো অনেকেই।

আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান সূচী ঘোষণা করছেন সংস্থার এডমিনিস্ট্রেটর মোস্তফা কামাল ত্বহা।

আদর্শ সমাজ উন্নয়ন চেয়ারম্যান ইমরান খান বলেন; ” আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার প্রতি সবার উদার মনোভাব থাকলে আগামীতে দেশের প্রতিটি জেলায় এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কর্ম-কাণ্ডে অংশগ্রহন করবে, এ ছাড়াও তিনি “সচেতন ছাত্র সমাজ” এবং “স্বপ্নায়ন” নামের দু’টি স্থানীয় সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন “।

সংস্থার চেয়ারম্যান এবং সাধারন সম্পাদকের সাথে সদস্যদের ফটো সেশনের একাংশ।

সংস্থার সাধারন সম্পাদক মাসুম ইবনে মাহবুব বলেন; ” মানুষের প্রতি ভালোবাসা এবং তাঁদের জন্য কিছু করার প্রত্যয়-ই আমাদেরকে একটি সংস্থা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। সুতরাং মানুষের জন্যই এ সংস্থা , সংস্থার জন্য মানুষ নয় “।

কম্বল বিতরনের একটি মুহূর্তে… স্থানীয় ছাত্র সংস্থার একাংশ।

এক নজরে শ্রীবরদী উপজেলা ।

নাম:                                 শ্রীবরদী উপজলো।
সৃষ্টির তারিখ:                      ১৫ নভম্বের,১৯৮২ খ্রি:।
ভৌগোলকি অবস্থান:              শ্রীবরদী উপজলো সদর ২৫.১৪৬৪১৩এন৮৯.৯৩২০৬৮ই ডিগ্রি স্থানাঙ্কে অবস্থতি। জেলা শহর

শেরপুর সদর থেকে ১৮ কলিোমটিার উত্তর পশ্চিমে শ্রীবরদীর অবস্থান।
সীমানা:                            শ্রীবরদীর দক্ষিণে শেরপুর সদর ও ইসলামপুর উপজেলা, পূর্বে শেরপুর সদর, পশ্চিমে বকসীগঞ্জ

উপজলো ও উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থতি।
আয়তন:                          ২৫২.৪৪ র্বগ কি:মি
জনসংখ্যা:                        ২,৫৯৬৪৮ জন
মোট খানার সংখ্যা:              ৬৫,৮৯২
ভূমিহীন খানার সংখ্যা:          ৫৯
পুরুষ:                            ১,২৮,৯২০ জন
মহিলা:                           ১,৩০,৭২৮ জন।
মুসলিম:                          ২,৫৪,৮৮৩ জন।
হিন্দু:                             ৩,০১৭ জন।
আদিবাসী:                       ২৮,০০২জন।
গ্রামে বাসকারী:                 ২,৩২,৫১৪ জন।
শহরে বাসকারী:                ৯,৮০৬ জন
জন্মহার :                       ২.২৫%
জনসংখ্যার ঘনত্ব:              ৮৯৬ জন ( প্রতি র্বগ কঃিমঃি)
শিক্ষার হার:                    ৩৬ %
শিক্ষা প্রতিষ্ঠানঃ 
সরকারি প্রাথমকি বদ্যিালয়:   ৭৭
রেজি: বেসরকারি প্রাথমকি বদ্যিালয়: ৭৪
কমিউনিটি প্রাথমকি বদ্যিালয়- ০৩
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-       ০৬ টি
বেসরকারী মাধ্যমকি বিদ্যালয়: ২৫
সরকারি কলেজ-                 ০১ টি
বেসরকারি কলজে:              ০১ টি (মহিলা)
টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজম্যান্ট ইন্সটটিউিট: ০৩ টি
উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় কেন্দ্র:-  ০১ টি
মাদ্রাসা-                         ২২টি (কামিল-০১টি,  ফাজিল-০২টি, আলিম ৪ টি)
মোট জমির পরিমাণ:          ১৭৪৭১ হে:
মোট জমির পরিমাণ-          ২৫,১৫৬ হে:
আবাদী জমির পরিমাণ:       ৪৩.৯২৫ হে:
অনাবাদী জমির পরমিাণ:     ২১২৯ হে: ( আবাদযোগ্য পতিত)
সেচের আওতাধীন জমির পরমিাণ: ১৯.৭০৭ হে:
মোট বনভূমির পরিমাণ-     ১,৭২২ হেঃ
মোট খাস জমির পরমিাণ: ১,২২৪.৩০ একর
বন্দোবসত্ম যোগ্য খাস জমির পরমিাণ: ১০০১.৭৩ একর
বন্দোবসত্মযোগ্য কৃষি খাস জমির পরমিাণ: ১০০১.৭৩ একর
বন্দোবসত্মযোগ্য অকৃষি খাস জমির পরমিাণ: ০.২৩ একর
আবাসন প্রকল্প:               ০১ টি
আর্দশগ্রাম প্রকল্প:             ০২ টি
জলমহাল:                    ০৬ টি
আয়তন :                    ৩৮৩.৩২ হেঃ
পুকুর:                        ৪,৫০০ টি
আয়তন ঃ                 ৩.১০ হেঃ
খাস পুকুর:                  ০৭ টি
আয়তন ঃ                 ৫.৪৬ একর
বিল:                        ০৬ টি
আয়তন ঃ                 ৯৬.৯৯ একর
বালু মহাল ঃ              ০১ টি
হাট-বাজার:               ১১ টি
মোট পরিবারের সংখ্যা: ৬৫,৮৯২ টি
কৃষক পরিবারের সংখ্যা: ৫৫,৭৫০ টি
মোট খাদ্যশস্য উৎপাদন: ১,০২,২৪১ মে: টন
খাদ্যশস্যের চাহিদা:       ৫৪,৬৯৫ মে: টন
উদ্বৃত্ত খাদ্যশস্যের পরিমাণ: ৪৯,৫৪৬ মে: টন
প্রধান ফসল:                  ধান
উপজেলা :                     ১
থানা:                          ১
পৌরসভা:                    ১
ইউনিয়ন:                   ১০ টি
মৌজা:                       ৭৭ টি
গ্রাম:                        ১৯৪ টি
উল্লেখযোগ্য নদীঃ       সোমেম্বরী ও কর্ণঝোড়া
নর্বিাচনী এলাকা:          ১৪৫-শেরপুর-৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতি)
ভোটার:                    ১,৭৭,১৯০ জন
পুরুষ:                     ৮৭,৮৩৬ জন
মহিলা:                    ৮৯,৩৫৪ জন
উপজেলা ডাকঘর:         ১
এতিম খানা:              ১২ টি
উপাসনালয়:
মসজদি:                 ৫২৪ টি
মন্দির:                  ২৫ টি
র্গীজা:                   ০৫ টি
মাজার:                  ৩ টি
ঈদগাহ মাঠ:           ৯৩ টি
শহীদ মিনার:             ১
খাদ্য গুদাম:           ০৫ টি
ব্যাংক:                 ০২ টি  (সোনালী ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক)।
অডিটরিয়াম:           ১
উপজলো স্বাস্থ্যকন্দ্রে:   ১
পরবিার কল্যাণ কন্দ্রে: ৮
কমিউনিটি ক্লিনিক:    ২৩ টি
কাজী অফিস:          ১১ টি
প্রেস ক্লাব:              ০২টি (প্রেসকাব, শ্রীবরদী, শেরপুর ও শ্রীবরদী প্রেসকাব)।
ঐতিহাসিক ও সমসাময়কি ব্যক্তিত্ব: শহীদ শাহ মুতাসমি বিল্লাহ খুররম (মরণোত্তর বীর বক্রিম), কমান্ডার মোঃ জহুরুল হক মুন্সী বীর

প্রতীক (বার), ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন।

উল্লখেযোগ্য দর্শনীয় স্থান: রাজা পাহাড়, বারো দুয়ারী মসজিদ, কাদির পীর মাজার, কালিদহ সাগর, কর্ণঝোড়া রাবার বাগান।
পশুসম্পদ বিষয়ক তথ্যাবলী:
পোল্ট্রি খামাররে সংখ্যা: ৪৩ টি
লেয়ার ঃ               ০১ টি
ব্রয়লার ঃ              ৪২ টি
কোয়েল ঃ              ০২ টি
গরুর খামাররে সংখ্যা: ৩২ টি (রেজিঃ ২২ টি, নন রেজিঃ ১০ টি)
ছাগল খামাররে সংখ্যা: ৪০টি
ভেড়ার খামার সংখ্যা:  ০২ টি
যোগাযোগ বিষয়ক তথ্যাবলী:
রাস্তা:                   ৪৭০.৯৯ কি:মি
পাকা রাস্তা:            ৮৮.৯৭ কি:মি
আধাপাকা  (হেরিংবোন): ৩৭৮.৫৮  কি:মি
ব্রীজ/পুল/কালর্ভাট:   ১৪৮ টি