বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা নয়: ওবায়দুল কাদের

১৯২

বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রকাশ্য আলোচনায় বিশ্বাসী।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামকে সরাসরি ফোন করা হবে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো প্রয়োজন ও পরিস্থিতি নেই।

আইকে