কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

১০৫

কাতারের কাছে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠকে জ্বালানি তেল চান তিনি।

এ সময় কাতারের আমির বাংলাদেশকে জ্বালানি দেওয়ার আশ্বাস দেন।

এছাড়াও কাতার ছাড়ার আগে প্রধানমন্ত্রীকে দেশটির জ্বালানিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরামর্শ দেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

আইকে