বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী

৩৩

জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসাইন।

আইকে