অবসরে গেলেন সিনিয়র সচিব বদরুল আরেফীন

১৪৭

অবসরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আরেফীন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সচিব মো. বদরুল আরেফীনকে সরকারি চাকরি আইন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

আইকে