ডিএনসিসি মেয়র’স কাপের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি

১৮

লোগো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ডিএনসিসি মেয়র’স কাপ সিজন-২ এর উদ্বোধন করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এসময় তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে মেয়র’স কাপ সিজন-২ এর শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই মেয়র’স কাপ শুরু হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে থাকবে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। ক্রিকেট ও ফুটবলে ৫৪টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের নেতৃত্বে ৫৪টি টিম এবং ভলিবলে সংরক্ষিত নারী কাউন্সিলরদের নেতৃত্বে ১৮টি টিম অংশগ্রহণ করবে।

মূলত, মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্যই এই মেয়র’স কাপের উদ্বোধন বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় মাদকমুক্ত সমাজ গড়তে মেয়র’স কাপ ২০২৩ টুর্নামেন্টের উদ্যোগকে স্বাগত জানান ভারতীয় কিংবদন্তি তারকা সৌরভ গাঙ্গুলি।

আইকে