সিরিয়া-তুরস্কে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

২৯

সিরিয়া-তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের মৃত্যুর মিছিল যেন থামছেই না।

আজ রোববার পর্যন্ত দেশ দুইটিতে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

কর্মকর্তারা ও চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন।

এদিকে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অনেক জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়।

এছাড়াও জাতিসংঘ, ইইউ, ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, বাংলাদেশ পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে।

আইকে