শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার

১৪৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশি পাসপোর্টসহ আসাদ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আসাদ উল্লাহ জেদ্দাগামী একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নাহিদ আদনান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোহিঙ্গা নাগরিক আসাদ উল্লাহ চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে সৌদি আরবের জেদ্দা যাওয়ার চেষ্টা করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আইকে