তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মেসির বড় অঙ্কের অনুদান

২০

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে এসে দাঁড়ালেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ক্ষতিগ্রস্তদের জন্য ৩৫ লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছে পিএসজি সুপারস্টারের ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’। এমন খবর জানিয়েছে তার্কিশ মিডিয়া তিরানা পোস্ট।

উল্লেখ্য, গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়।

এতে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৮৩-তে দাঁড়িয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানান, দেশটিতে অন্তত ৬ হাজার ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ২৪ হাজারের বেশি জরুরি কর্মীকে।

আইকে