তবে কি খুলনাতেই শুরু আশরাফুলের নতুন ইনিংস?

২৯
ash1475076962

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের দুই কর্মকর্তার সঙ্গে মোহাম্মদ আশরাফুল

রজব আলী চান : দীর্ঘদিন পর আবারও মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল।

 

জাতীয় ক্রিকেট লিগে এবার ঢাকা মেট্টোর হয়ে খেলছেন তিনি। গত রবিবার থেকে শুরু হওয়া জাতীয় লিগে ঢাকা মেট্রোর একাদশেও ছিলেন তিনি।

 

তবে আশরাফুলের অপেক্ষাটা আরেকটু বড় হল। বগুড়ায় বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। বগুড়ায় প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে আগে ব্যাট করলেও মাত্র ১৫ ওভার খেলা হয়।

 

এই ১৫ ওভারে ঢাকা মেট্রা ২ উইকেট হরিয়ে করে ৪৭ রান। এরপর হয়তো মাঠে নামা হতো এই ক্রিকেটারের। তবে বৃষ্টি অপেক্ষায় রাখলো আশরাফুলকে। ম্যাচের বাকি তিন দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে এবার দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় সাবেক এই তারকা।

 

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ বরিশাল বিভাগ। আগামী রবিবার ম্যাচটি শুরু হবে। খুলনা থেকেই হয়তো আশরাফুলের নতুন জীবন শুরু হবে। অপেক্ষায় খুলনায় আশরাফুলের ভক্তরাও।

 

উলে¬খ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

 

তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। ২০১৩ সালের ১৩ আগস্ট শুরু হয়েছে এই শাস্তি, যার মেয়াদ শেষ হয়েছে ১৩ আগস্ট।