ভারতে মাঝরাতে হঠাৎ হাসপাতালে আগুন, চিকিৎসক দম্পতিসহ নিহত ৬

২৪

মাঝরাতে হঠাৎ ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক চিকিৎসক দম্পতিসহ মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, ওই চিকিৎসক দম্পতিই ছিলেন হাসপাতালের মালিক। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রাচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে ঘটে এ ঘটনা।

মৃতদের মধ্যে রয়েছেন, হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এ ছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহ চিহ্নিত হয়েছে।

তবে বাকিদের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়ে পুলিশ।

আইকে