বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ফি আদায় বন্ধে ডিসিদের নির্দেশনা

৩৬

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অতিরিক্ত ফি আদায় বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা জেলা প্রশাসকদের অনুরোধ করেছি তারা যেন বেসরকারি হাসপাতালগুলোতেও মাঝে মাঝে ভিজিট করেন। যাতে অকারণে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, অকারণে সিজার করা না হয়। এ ছাড়া অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, সেটা তদারকি করতে।

এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে  জেলার মতো উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা বলেও জানান তিনি।

আইকে