ইভিএম নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছি না: সিইসি

৬১

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দ্বাদশ নির্বাচন সামনে রেখে এদিন সিইসির সাথে বৈঠক করেছেন ইইউর একটি প্রতিনিধি দল।

এর আগে, ঢাকায় নিযুক্ত ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াটলির নেতৃত্বে এগারো জনের একটি দল ইসিতে যান।

দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।

বৈঠকে সিইসির সাথে নির্বাচন কমিশনার মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগেও নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিল ইউরোপীয় ইউনিয়ন। তখন সৌজন্য সাক্ষাৎ ও পারষ্পরিক সহযোগিতার অংশ হিসেবেই সাক্ষাতের কথা জানিয়েছিল দুই পক্ষ।

আইকে