জামিনে মুক্ত হাজী সেলিম

১০১

হাজী মোহাম্মদ সেলিমকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে বেলা ১২টার কিছু পরে ওনার (হাজী সেলিম) জামিনের কাগজ হাতে পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬১১ নম্বর কেবিনে গিয়ে নিয়মকানুন মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।

আইকে